হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে বাসার ফটকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার ফটকে দুই নারীর কাছ থেকে ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন আনোয়ার হোসেন ও মো. জুয়েল। এর মধ্যে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর জুয়েলকে গ্রেপ্তার করে র‍্যাব।

পুলিশ জানায়, মোহাম্মদপুরে সাম্প্রতিক কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মালামালসহ তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

এদিকে, গত শনিবারের আলোচিত ওই ঘটনার প্রধান সন্দেহভাজন জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাব-২। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডে এ ঘটনা ঘটে। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে দুই নারী শ্যামলীতে নামেন। পরে রিকশাযোগে বাসার সামনে পৌঁছালে দুই ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের লাগেজ, ব্যাগ ও অন্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার