হোম > সারা দেশ > ঢাকা

হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকায় কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের ধাক্কায় শিল্পী বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে হাজারীবাগ বউবাজার বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে মো. রাব্বী হাওলাদার জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার নর সিংহলপট্টি গ্রামে। বর্তমানে হাজারীবাগ বউবাজার বালুমাঠ এলাকায় ভাড়া থাকেন। তাঁর মা শিল্পী বেগম বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করতেন। 

রাব্বী হাওলাদার আরও জানান, তাঁর বাবা আল আমিন হাওলাদার রিকশাচালক। ঘটনার সময় তাঁর মা শিল্পী বেগম অন্য বাসায় কাজের উদ্দেশ্যে বের হন। বেড়িবাঁধে রাস্তা পার হওয়ার সময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। জানতে পেরে হাজারীবাগ পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

হাজারীবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাজ্জাদুর রহমান জানান, বউবাজার বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিল ওই নারী। এ সময় ‘এজেআর’ কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। খবর পেয়ে আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসলে মারা যান। ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার