হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিকদের পেশাগত জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে: টিআইবি নির্বাহী পরিচালক

আজকের পত্রিকা ডেস্ক­

রাজেন্দ্রপুরে টিআইবি আয়োজিত ‘ওয়ার্কশপ অন ডেটা জার্নালিজমে’র সমাপনী অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালকসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু পেশাগত জায়গায় সবাইকে (সাংবাদিকদের) ইউনাইটেড থাকতে হবে। পেশাগত মানদণ্ডের দিক থেকে কম্প্রোমাইজ করা যাবে না। গতকাল শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরের বিসিডিএমে টিআইবি আয়োজিত তিন দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন ডেটা জার্নালিজমে’র সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টিআইবি নির্বাহী পরিচালক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যা লিখছি, সেটা যেন তথ্যভিত্তিক হয়। আমরা যেন কম্প্রোমাইজ না করি। একবার কম্প্রোমাইজ করলে সারা জীবনের জন্য করতে হয়। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। পেশাগত জায়গায় ইউনাইটেড থাকতে হবে। টিআইবি সব সময়ই গণমাধ্যমের পাশে থাকবে। আমরা যে কাজগুলো করি সেগুলো সব সময়ই চ্যালেঞ্জিং এবং কঠিন । তবে আগের তুলনায় এখন কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তবে এখন যা হচ্ছে সেটি সামনে আরও ভালো হতে পারে। আবার খারাপও হতে পারে।’

টিআইবি আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন। গাজীপুরের রাজেন্দ্রপুরে বিসিডিমে ২৬-২৮ ডিসেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির