হোম > সারা দেশ > ঢাকা

হানিফ ফ্লাইওভারে পিকআপ ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বংশাল চানখাঁরপুল মেয়র হানিফ ফ্লাইওভারে পিকআপের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৪৮)। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চানখাঁরপুল হানিফ ফ্লাইওভারের ঢাল থেকে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 
 
আমিনুল ইসলামের ছেলে তাহারাত আমিন সীমান্ত জানান, তাঁদের বাড়ি বগুড়া জেলার গাবতলী থানার নারুয়ামালা গ্রামে। বর্তমানে কেরানীগঞ্জ ওয়াশপুর এলাকায় থাকেন এবং আদাবর এলাকায় তাঁর বাবার কাপড়ের ব্যবসা রয়েছে। রাতে মোটরসাইকেলে যাত্রাবাড়ী গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় চানখাঁরপুলে সড়ক দুর্ঘটনায় মারা যান। 

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামছুর রহমান জানান, গতকাল রাতে ওই ব্যক্তি মোটরসাইকেলে হানিফ ফ্লাইওভার দিয়ে চানখাঁরপুল দিয়ে নামছিল। এ সময় একটি পিকআপ ধাক্কায় গুরুতর আহত হয়। পথচারীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

ঘটনার পরপরই জনতা পিকআপের চালক মামুনকে (২৪) গণধোলাই দেয়। পিকআপটি জব্দ করা হয়েছে। চালক মামুনকে থানায় আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার