হোম > সারা দেশ > ঢাকা

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে মিরপুরে অভিযান

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে শুরু হওয়া এই অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট ৭৮টি অটোরিকশা এবং ৩১৫টি ব্যাটারি আটক করা হয়। জব্দকৃত এসব অটোরিকশা ও ব্যাটারি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ লাখ ০৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘বর্তমান সময়ে ঢাকা শহরের প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল অনেক বেড়ে গেছে। প্রধান সড়কে বিপুলসংখ্যক অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর প্রতিনিধিরাও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ এ সময়ে উপস্থিত ছিলেন।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী