হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

শ্রীনগরে নিজের কলাবাগান থেকে আজ সকালে নিখোঁজ এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজের কলাবাগান থেকে নিখোঁজ এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আয়নাল হক (৬৫)। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলার শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামের কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী শাহিদা বেগম জানান, গতকাল শনিবার রাত ৮টা থেকে ওই কৃষক নিখোঁজ ছিলেন। ওই রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে আজ সকালে স্থানীয়রা কলাবাগানের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, সকালে স্থানীয়রা কলাবাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক