হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাশেদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। ছবি: সংগৃহীত

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে ২০১৮ সালের ১ জুলাই ইশতিয়াক আহমেদ তাঁর কক্ষে রাশেদ খানের ওপর নির্যাতন চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রাশেদ খান বলেন, ২০১৮ সালের ১ জুলাই গ্রেপ্তার করার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ইশতিয়াক আহমেদের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জুতা পরা অবস্থায় তাঁর গোপনাঙ্গে লাথি মারেন। তিনি ইশতিয়াক আহমেদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এর আগে ইশতিয়াক আহমেদকে গ্রেপ্তারের পর গত মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী