হোম > সারা দেশ > ঢাকা

আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কুমিল্লার আড়াইওরা থানার তিন রাস্তার মোড় এলাকা থেকে মো. সৈকত হোসেন (২৪) নামের এই তরুণকে গতকাল (শুক্রবার) রাত সাড়ে ১১টায় গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

আজ শনিবার পুলিশের এই বিশেষায়িত ইউনিট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৈকত হোসেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর একজন সক্রিয় সদস্য। সে ও তার অন্যান্য সহযোগীরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের জন্য সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন গোপন গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল। সৈকত উগ্রবাদী বিভিন্ন বই অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহবান করে আসছিল। 

এ ছাড়া সৈকত সংগঠনে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা ও জঙ্গিবাদে অন্যান্যদের উৎসাহী করার জন্য তামীম আল আদনানী, আবু ত্বহা মোহাম্মদ আদনান ও জসীম উদ্দিন রাহমানির বক্তব্যের অডিও এবং ভিডিও ফেসবুকে প্রচার করে আসছিল বিভিন্ন সময়। 

গ্রেপ্তারের পর সৈকত হোসেনের বিরুদ্ধে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ ও সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং অন্যান্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ-হতাশায় অপেক্ষা যাত্রীদের

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি