হোম > সারা দেশ > ঢাকা

ইভ্যালির রাসেলের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এই আদেশ দেন। 

বাদী পক্ষের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া হৃদয় বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, মামলাটিতে আপসের শর্তে জামিন পেয়েছিলেন রাসেল। কিন্তু আপস না করায় এবং রাসেল আদালতে হাজির না হওয়ায় বাদী পক্ষে জামিন বাতিলের আবেদন করা হয়। ওই আবেদন শুনানি শেষে আদালত জামিন বাতিল করেন।
 
এ মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের শুরু থেকেই পলাতক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেড বাচ্চাদের বিভিন্ন সামগ্রী নিতে থ্রি-এস নামের অপর এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুযায়ী আসামিদের প্রতিষ্ঠান অনলাইনে অর্ডার গ্রহণ করে সে অনুযায়ী পণ্য বাদীর প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে গ্রাহকদের পৌঁছে দেবে এবং পণ্য সরবরাহকারী কোম্পানি থ্রি-এসকে টাকা পরিশোধ করবে। সে অনুযায়ী, প্রায় আশি লাখ টাকার পণ্য সরবরাহ করলেও আসামিরা সেই টাকা পরিশোধ না করায় থ্রি এস কর্পোরেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৩ সালের ১৬ এপ্রিল মামলাটি দায়ের করেন।

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে