হোম > সারা দেশ > ঢাকা

বইমেলায় স্টল ভাড়া কমছে শতকরা ২৫ ভাগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বইমেলা। ছবি: আজকের পত্রিকা

অমর একুশে বইমেলা ২০২৬-এ স্টলের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের মেলায় ভাড়া শতকরা ২৫ ভাগ কমানো হবে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়। যেটি ফেসবুকে শেয়ার দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মন্ত্রণালয়ের ফেসবুক পেজে লেখা হয়েছে, প্রকাশকদের অনুরোধে বইমেলার স্টলের ভাড়া কমছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বইমেলার স্টলের ভাড়া শতকরা ২৫ ভাগ কমানোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে আজ সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলা একাডেমি এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আজকের পত্রিকাকে বলেন, এ রকম একটা সিদ্ধান্ত হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কাল (মঙ্গলবার) সকালের মধ্যে জেনে যাবেন।

অমর একুশে বইমেলা চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত চলবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার বেলা ১টা থেকে বেলা ৩টা এবং শনিবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে। রাত সাড়ে ৮টার পরে নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না।

বলে রাখা ভালো, জাতীয় নির্বাচন ও রমজান বিবেচনায় নিয়ে বইমেলার সময় এগিয়ে এনে ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে স্থগিত করা হয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার