হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের ২ আসামির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলম হাওলাদার (৬০) নামে এক কয়েদি ও হান্নান মিয়া (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকাল ৭টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে আসামি শাহ আলম ও গতকাল শনিবার দিবাগত রাতে হান্নান মিয়ার মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে দুই বন্দীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন কারারক্ষীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কারারক্ষী মো. কামরুজ্জামান জানান, শাহ আলমের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার। ১৩৮ ধারায় সিআর মামলায় দণ্ডিত ছিলেন তিনি। চলতি মাসের ১০ তারিখে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। পরে ঢাকা মেডিকেলের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হন। সেখানেই সকালে মারা যান তিনি। 

তিনি আরও জানান, হান্নান মিয়ার বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার গাজীপুর গ্রামে। কোতোয়ালি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি ছিলেন হান্নান মিয়া। চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়। তাঁকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন গতকাল রাতে মারা যান তিনি। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী