হোম > সারা দেশ > ঢাকা

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

জবি প্রতিনিধি 

আজ ‎মঙ্গলবার বুড়িগঙ্গা নদীতে ১০০টি নৌকা নিয়ে নৌ র‍্যালি আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ছবি: আজকের পত্রিকা

‎মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে ১০০টি নৌকা নিয়ে নৌ র‍্যালি আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ‎

আজ ‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বুড়িগঙ্গা নদীতে শুরু হওয়া এই র‍্যালিতে ১০০টি নৌকায় প্রায় সাত শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ হয়ে আবারও শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়। ‎

‎র‍্যালিতে শিবির নেতা-কর্মীরা ‘বিজয় দিবস, সফল হোক’; ‘নদী বাঁচলে, বাঁচবে দেশ’; ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’; ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন। ‎

আজ ‎মঙ্গলবার বুড়িগঙ্গা নদীতে ১০০টি নৌকা নিয়ে নৌ র‍্যালি আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ছবি: আজকের পত্রিকা

‎র‍্যালি শেষে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিজয় দিবসে এই ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা পুরো জাতিকে নদী রক্ষা ও বাঁচানোর জন্য একটি বার্তা পৌঁছে দিতে চাই।’ ‎

রিয়াজুল ইসলাম আরও বলেন, ‘বুড়িগঙ্গাসহ দেশের সব নদী দখল ও দূষণের কারণে মৃতপ্রায়। তিস্তা, ফেনীসহ বড় নদীগুলোতে ভারতের পানি নিয়ন্ত্রণ আমাদের ন্যায্য অংশের অধিকারকে ক্ষুণ্ন করছে। ভারতের এমন মনোভাব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।’ ‎

‎এ সময় শিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফসহ প্রায় সাত শতাধিক শিবির নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার