হোম > সারা দেশ > ঢাকা

গ্রেপ্তারের পর হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি মুজিবুর রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উত্তরার ৭ নম্বর সেক্টরে গুলিতে আসাদুল্লাহ নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় করা হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

আদালতের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শামীম এ তথ্য জানান।

আজ দুপুরের পর মুজিবুর রহমানকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিন মাহমুদ তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে মুজিবুর রহমানকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরার ৭ নম্বর সেক্টরে গুলিবিদ্ধ হন আসাদুল্লাহ। পরিবারের লোকজন তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। এ ঘটনায় তাঁর স্ত্রী তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ১১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পরিবার তাঁর লাশ খুঁজে পায়।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশে এবং তাঁদের ছোড়া গুলিতে আসাদুল্লাহ নিহত হন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার