হোম > সারা দেশ > ঢাকা

তারেক মাসুদের মৃত্যু: ক্ষতিপূরণ নিয়ে আপিল শুনানি ৯ জানুয়ারি পর্যন্ত মূলতবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি আগামী ৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে তারেক মাসুদের পরিবারের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার।

রমজান আলী শিকদার আদালতে বলেন, তারেক মাসুদের পরিবারের পক্ষে এর আগে আইনজীবী সারা হোসেন শুনানি করেছেন। তিনি এখন দেশের বাইরে আছেন। পরে আদালত ৯ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। 

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ ও মিশুক মুনীর। ওই ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের পরিবার মানিকগঞ্জ জেলা জজ আদালতে মোটরযান অধ্যাদেশ অনুযায়ী বাসমালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে পৃথক মামলা করে। পরবর্তীতে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা দুটি হাইকোর্টে আসে। 

তারেক মাসুদের পরিবারের করা ক্ষতিপূরণ মামলায় ২০১৭ সালের ৩ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। রায়ের পর বাসমালিক ও বাদীপক্ষ ২০১৯ সালে আপিল বিভাগে পৃথক আপিল করে। এ ছাড়া মিশুক মুনীরের পরিবারের পক্ষ থেকে করা ক্ষতিপূরণ মামলাটি হাইকোর্টে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী