হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়া থেকে গতকাল সোমবার রাতে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে গেছে আরও অন্তত ছয়জন।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে আশুলিয়া থানার এক বিজ্ঞপ্তিতে ছয় ডাকাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাঁরা নবীনগর-চন্দ্রা সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ (৪৪), মো. আব্দুর রহিম (৪০), মো. জুয়েল রানা (৪২), মো. মিজান শেখ (৫০), মো. জহুরুল ইসলাম (৪১) ও মো. আব্দুল মমিন (৪০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় একদল ডাকাত অবস্থান নিয়েছে। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও আরও পাঁচ-ছয়জন পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, দুটি সুইচগিয়ার ও একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, গ্রেপ্তার ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে আজ আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর তাঁদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার