হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় আবুল হাসান শেখ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আবুল হাসান শেখ ফরিদপুর জেলার শাজাহান শেখের ছেলে। 

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, সকাল ৮টার দিকে মাওয়াগামী মোটরসাইকেলটি নিমতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি  গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন । নিহতের মরদেহ থানায় রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে