হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর প্রবেশমুখে চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ 

নিজস্ব প্রতিবেদক, সাভার

রাজধানীর প্রবেশমুখ বলে পরিচিত সাভারের আমিনবাজারে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। চলছে ঢাকায় প্রবেশকারী যানবাহনগুলোতে তল্লাশি। আগামীকাল শনিবার রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে এই তল্লাশি চৌকি বসানো হয়েছে। এ ছাড়া বিরুলিয়া, আশুলিয়া, ধামরাইয়ের ইসলামপুরেও যানবাহনে তল্লাশি করা হচ্ছে। 

আজ শুক্রবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে অবস্থান নেয় সাভার মডেল থানার পুলিশ। পরে পুলিশের সদস্যরা ঢাকামুখী লেনে তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করেন। রাজধানীমুখী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের গন্তব্য, কোথা থেকে এসেছেন এবং কী প্রয়োজনে ঢাকায় যাচ্ছেন—এসব জিজ্ঞাসা করছেন তাঁরা। 

সাভার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ বলেন, ‘চলমান কার্যক্রমের অংশ হিসেবেই তল্লাশি করা হচ্ছে। তবে আগামীকাল শনিবার রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশের যে কথা রয়েছে, সেই কর্মসূচি ঘিরে উদ্দেশ্যমূলকভাবে যাতে কেউ ঢাকায় প্রবেশ করে নাশকতা বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্য তল্লাশি জোরদার করা হয়েছে।’ 

এ ছাড়া সাভারের বিরুলিয়ায় আজ শুক্রবার ভোর থেকে সাভার থানার পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে। তল্লাশি চৌকি বসানো হয়েছে আশুলিয়ায়ও। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যেসব যানবাহন বাইপাইল ও আবদুল্লাহপুর হয়ে ঢাকায় ঢুকছে, সেসব যানবাহনে তল্লাশি চালাচ্ছে আশুলিয়া থানার পুলিশ। অন্যদিকে আজ ভোর থেকে তল্লাশি চৌকি বসানো হয়েছে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ডে। পুলিশের সদস্যরা বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পাশাপাশি যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করছেন।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক