হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজির দুই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৪ দিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চাঁদাবাজির দুই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

আজ কামরুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুই মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও এসআই পলাশ চন্দ্র দাস প্রত্যেক মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। অন্যদিকে কামরুলের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই মামলায় দুদিন করে মোট চার দিনের রিমান্ডের আদেশ দেন।

এক মামলার বাদী ছগির আহমেদ সুজন মামলায় উল্লেখ করেন, তাঁর বাড়ি ভাঙচুর থেকে বাঁচাতে ১ কোটি টাকা চাঁদা দাবি করেন কামরুল ইসলাম। ছগির আহমেদ একজনের মাধ্যমে তাঁকে ২০ লাখ টাকা চাঁদা দেন। চাঁদা দাবির বাকি টাকা দিতে অস্বীকার করায় কামরুলের নির্দেশে মামলার অন্যান্য আসামিরা গত বছর ২৪ সেপ্টেম্বর বাদীর বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ছগির আহমেদ গত ৪ সেপ্টেম্বর কামরুল ইসলাম, সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ১৪ জনের নাম উল্লেখ করে ও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা করেন।

আরেক মামলার বাদী আলী আহম্মদ। কামরুলের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন তিনি। ৪ সেপ্টেম্বর আদালতে এ মামলার আবেদন করেন তিনি। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে কামরাঙ্গীরচর থানাকে আদেশ দেন।

মামলায় সাবেক এই খাদ্যমন্ত্রী ছাড়াও ১১ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আওয়ামী লীগ সরকার পতনের পর কামরুল ইসলামকে গত ১৮ নভেম্বর উত্তরার একটি বাড়ি থেকে আটক করা হয়। পরদিন তাকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং আট দিন রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পর্যায়ক্রমে রিমান্ডে দেওয়া হয়।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক