হোম > সারা দেশ > ঢাকা

তিন প্রতিমন্ত্রী, এক এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দীন। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সাবেক তিন প্রতিমন্ত্রী ও একজন সংসদ সদস্যসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক আদেশে এই নির্দেশ দেন।

যাদের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন— সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তাঁর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দীন ও তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক পৃথক আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম রাসেল প্রত্যেকের আয়কর নথি জব্দের জন্য পৃথক আবেদন করেন।

আবেদনগুলোতে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তাদের ব্যাংক হিসাবগুলোতে অবৈধ লেনদেন করে মানি লন্ডারিং করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগে ইতিমধ্যে প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্তরা নিয়মিত আয়কর দাতা। তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য তাদের আয়কর নথি যাচাই-বাছাই করা প্রয়োজন। আর আয়কর নথি যাচাই-বাছাই করার জন্য তাদের আয়কর সংক্রান্ত সমস্ত নথি জব্দ করা প্রয়োজন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার