হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাগিং-গেস্টরুম কালচার বন্ধে ভালো রাজনীতি দরকার: ছাত্রলীগ সভাপতি 

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ছাত্ররাজনীতির নেতিবাচক দিক আছে। র‍্যাগিং, ভাইগিরি ও গেস্টরুম কালচারও আছে। তবে এসব বন্ধ করার উপায় হলো আরও ভালো রাজনীতি প্রতিষ্ঠা করা, ছাত্ররাজনীতি বন্ধ করা নয়।

ছাত্রলীগ সভাপতির বুয়েটে প্রবেশের পরিপ্রেক্ষিতে সেখানে ছাত্ররাজনীতি প্রতিরোধ আন্দোলন ও ঢুকতে সহযোগিতা করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির সিট বাতিলের প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাদ্দাম হোসেন এ কথা বলেন। 

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ছাত্ররাজনীতির নেতিবাচক দিক আছে। এখানে র‍্যাগিং, ভাই ও গেস্টরুম কালচার আছে। এটি পরিবর্তনের উপায় হলো—আরও ভালো রাজনীতি প্রতিষ্ঠা করা, রাজনীতি বন্ধ করা নয়।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে ছাত্ররাজনীতি থাকতে হবে উল্লেখ করে সাদ্দাম হোসেন বলেন, ‘সেখানে ছাত্ররাজনীতির কাঠামো কেমন হবে, তা শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। তবে সেখানে রাজনীতি থাকতে হবে। আবরার তাদের (আন্দোলনকারী) ভাই নয়, তাদের কাছে আবরার কেবল রাজনৈতিক পুঁজি। যার পেছনে তারা অন্ধকার রাজনীতি করছে।’

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক