হোম > সারা দেশ > ঢাকা

পুলিশি হামলার বিচারের আগে উপদেষ্টাকে বোতল মারা শিক্ষার্থীকে গ্রেপ্তার নয়: রইছ উদ্দিন

জবি প্রতিনিধি 

শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

এখন থেকে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দিন। একই সময় উপদেষ্টার দিকে বোতল ছুড়ে মারা শিক্ষার্থীকে গ্রেপ্তারে বিরত থাকতেও বলেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১২টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এমনটি জানান। ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘পুলিশি হামলার বিচার না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা যাবে না।’

সরকারের পক্ষ থেকে এখনো সবুজ সংকেত আসেনি জানিয়ে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘ওনারা যেহেতু আমাদের কথা শুনার প্রয়োজনবোধ করছেন না, আপনারা গণমাধ্যমই আমাদের সম্বল। আমাদের দাবি আদায় হবে, না হয় মৃত্যু হবে। সরকারের পক্ষ থেকে গ্রিন সিগনাল পাইনি এখনো।

ড. মো. রইছ উদ্দিন আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য এলে আমরা স্থান ত্যাগ করব। চলমান কর্মসূচি আমাদের চলবে। শিক্ষক শিক্ষার্থীরা এখানেই রাত্রি যাপন করবেন। শুক্রবারও সাবেক ও বর্তমান জবিয়ানদের সমাবেশ হবে সকাল ১০টায়। বাদ জুমা গণঅনশনে বসে যাব আমরা।’

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি