হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক রোজিনার ৫ দিনের  রিমান্ড চেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সরকারি অফিস থেকে তথ্যচুরির অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টায় থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে।

এদিকে সাংবাদিক রোজিনাকে নির্যাতন করার দায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন নেছা বেগম, সহকারী সচিব জাকিয়া পারভীন, পুলিশ সদস্য মিজানসহ নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে মামলা করবে তাঁর পরিবার। তাঁর স্বামী মনিরুল ইসলাম মিঠু এই তথ্য জানান। আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের তারা বলেন, আটকে রেখে গুম করার হুমকি দেয়া হয়েছে রোজিনাকে। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লেও কোন চিকিৎসা দেয়া হয়নি। শাহবাগ থানায় মামলা করবেন তারা।

সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যে, ১১টায় জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ করবে ছাত্র ইউনিয়ন। এছাড়া বিকাল ৩টায় সাংবাদিক লাঞ্ছনা ও হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির অনুসন্ধান, দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তার এবং সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে বিকেল সাড়ে ৪টায় শাহবাগে সমাবেশ করবে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’।

আরও পড়ুন:

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার