হোম > সারা দেশ > ঢাকা

১৫ দিনের সংস্কার কাজ শেষ, সকালে খুলছে পোস্তগোলা সেতু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংস্কারকাজ শেষে ঢাকার অন্যতম প্রবেশপথ বুড়িগঙ্গা নদীর ওপর পোস্তগোলা সেতু শনিবার (৯ মার্চ) সকাল থেকে চালু হচ্ছে। আবার আগের মতোই সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। 

এর আগে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তিন কিলোমিটারে অবস্থিত বুড়িগঙ্গা প্রথম সেতুর দুটি গার্ডার মেরামত ও রেট্রোফিটিংয়ের জন্য ১৫ দিনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ২২ ফেব্রুয়ারি থেকে এ কাজ শুরু হয়। সংস্কারকাজ করার সময় যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ জানায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এ বিষয়ে তারা গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যান চলাচল নিষেধ ছিল। আর বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচ দিন (২৪ ও ২৬ ফেব্রুয়ারি ও ১, ৪ ও ৮ মার্চ) বন্ধ ছিল সেতু। 

কাজ শেষে যথারীতি সেতু খুলে দেওয়া হচ্ছে। 

এ ব্যাপারে সড়ক ও সেতু বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান জানান, সেতুর মেরামতকাজ শেষ হয়েছে। আজ (শুক্রবার) রাতে লোড টেস্ট করা হবে, যা রাতেই সম্পন্ন হবে। সকাল ৬টা থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 

সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালের জুনে ডুবে যাওয়া লঞ্চ মর্নিংবার্ড উদ্ধারে আসা জাহাজের ক্রেন ধাক্কা খায় পোস্তগোলা সেতুর পূর্ব পাশের আই গার্ডারে। ওই সময় সেতুটি মেরামত করা হলেও পরে আবার ফাটল দেখা দেয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার