হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগ নয়, প্রশাসনকে দলীয়করণ করেছে বিএনপি-এরশাদ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ সরকার প্রশাসনকে কখনোই দলীয়করণ করেনি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বর্তমান সরকার প্রশাসনকে কখনো দলীয়করণ করেনি, করারও পরিকল্পনা নেই। নিজ যোগ্যতাবলে তাঁরা পদে বসেছেন।’

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের সঙ্গে বসা সরকারের নিয়মিত একটি কার্যক্রমের অংশ। তাদের মাধ্যমেই সরকারের কাজগুলো বাস্তবায়িত হয়। প্রশাসনের কর্মকর্তাদের এসএসবির মাধ্যমে নিজেদের যোগ্যতা অনুযায়ী উত্তীর্ণ হয়েই পদে বসতে হয়। যাঁরা বসেছেন তাঁরা যোগ্যতা অর্জন করেই বসেছেন। আমরা কোনো দলীয়করণ করিনি, বরং বিএনপি ও এরশাদের সময়ে দলীয়করণ হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘জেলা পর্যায়ে অনেক অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপি টিভি এবং ইউটিউব চ্যানেল রয়েছে, যেগুলো বিভিন্ন সময়ে গুজব ছড়ায়। আমরা ১৭০টির বেশি অনলাইন, একই সংখ্যার প্রিন্ট পত্রিকার পাশাপাশি বেশ কিছু টিভি চ্যানেলকেও নিবন্ধন দিয়েছি।’

বিভ্রান্তিকর তথ্যের নেতিবাচকতা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যেকোনো বিভ্রান্তিকর তথ্য ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিকভাবেও নেতিবাচক প্রভাব ফেলে। তবে তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন চাইলেই ব্যবস্থা নিতে পারে না। তাই কোনটি থেকে ছড়ানো হচ্ছে, সেটি আগে নিশ্চিত করতে জেলা প্রশাসকদের বলা হয়েছে। এরপর আমাদের জানাতে বলেছি।’

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ–হতাশায় অপেক্ষা যাত্রীদের

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি