হোম > সারা দেশ > ঢাকা

ডাকসু নেতাদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি ‘জুলাই ঐক্যের’

ঢাবি প্রতিনিধি

শাহবাগ জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করেছে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্ম। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ–অভ্যুত্থানের সংগঠক ও ডাকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্ম। আজ রোববার দুপুর আড়াইটায় শাহবাগ জাদুঘরের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক মুন্সি কবি বুরহান মাহমুদ। তিনি বলেন, ‘গত ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসু সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এবি জুবায়েরসহ সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের নামধারী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে। যারা জীবন বাজি রেখে কারফিউ ভেঙে রাজপথে নেমেছিল, আজ তাদের ওপরই পরিকল্পিত হামলা চালানো হচ্ছে।’

বক্তব্যে বুরহান আরও বলেন, ‘যাদের ত্যাগের কারণে আজ রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে রাজনীতি করতে পারছে, সেই মুসাদ্দেক-জুবায়েরদের ওপর ছাত্রদলের মব করা নজিরবিহীন। এটি প্রমাণ করে ছাত্রদল একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। ১৬ বছরে ছাত্রলীগ যা করেনি, ছাত্রদল ক্ষমতায় যাওয়ার মাত্র ৩ মাসের মাথায় থানার ভেতরে প্রবেশ করে সেই জঘন্য কাজ করেছে।’

জুলাই ঐক্যের এ সংগঠক বলেন, ‘শাহবাগ থানায় অভিযোগ করতে গিয়ে উল্টো হয়রানির শিকার হতে হয়েছে। পুলিশ অভিযোগ না নিয়ে ছাত্রদলের সন্ত্রাসীদের ডেকে এনে মব তৈরি করেছে। আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিচ্ছি—দলীয় পাহারাদার হওয়া বন্ধ করে নিজেদের দায়িত্বের প্রতি যত্নবান হোন।’

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার