হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানাল ইডেন কলেজ

ঢাবি প্রতিনিধি

রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভ-মিছিল করেছেন ইডেন কলেজের ছাত্রীরা। পরে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তাঁরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ইডেন কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে জড়ো হন। এ সময় তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ঢাকা কলেজে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন। 

ইডেন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে নিউমার্কেটের দিকে এগিয়ে গেলে ব্যবসায়ীরা ধাওয়া দেন। পরে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তাঁরা। 

জয়া নামের এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের প্রতি একাত্মতা প্রকাশ করতেই আমরা এখানে এসেছি।’ ব্যবসায়ী ও পুলিশের ভূমিকাকে ‘প্রশ্নবিদ্ধ’ উল্লেখ করে সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান জয়া।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে