হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর (বিশেষ দায়রা জজ) বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামি হলেন মো. জাহাঙ্গীর আলম ওরফে আল ইসলাম কাইত। রায়ে আসামি জাহাঙ্গীর আলমের মা সুফিয়া বেগম ও তাঁর বোন মনোয়ারা বেগমকে খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় জাহাঙ্গীর আলম ওরফে আল ইসলাম কাইত উপস্থিত ছিলেন। তাঁকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রায়ে আদালত বলেছেন, মৃত্যু না হওয়া পর্যন্ত আসামি জাহাঙ্গীর আলমকে কারাগারে থাকতে হবে। তবে আসামি ইচ্ছা করলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

১০ বছর আগে ২০১৪ সালের ১২ জুন কামরাঙ্গীরচর থানাধীন চাঁদ মসজিদ-সংলগ্ন স্বপনের বাড়িতে রুমা আক্তার নামের গৃহবধূকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকেই কারণে-অকারণে রুমা আক্তারের স্বামীর বাড়ির লোকজন নির্যাতন করত। ঘটনার রাতে খাওয়া-দাওয়াকে কেন্দ্র করে শাশুড়ির সঙ্গে রুমার ঝগড়া হয়। স্বামী বাড়িতে আসার পর শাশুড়ি বিষয়টি জানালে স্বামী তাঁকে মারধর করেন। কয়েক দফা মারধরের পরে রুমা জখম হন। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত ব্যক্তির মা সুফিয়া খাতুন কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা করেন।

২০১৪ সালের ১৬ নভেম্বর একই থানার এসআই চিত্ত রঞ্জন রায় তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ১৫ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার