হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ফুলমতি নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের উত্তর বালুখণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা-পুলিশের একটি দল শোল্লা ইউনিয়নের উত্তর বালুখণ্ড গ্রামের পচু মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফুলমতিকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামির হেফাজত ও ঘর তল্লাশি করে ২১০টি ইয়াবা বড়ি, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার