হোম > সারা দেশ > ঢাকা

সিডও সনদ বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীর উন্নয়ন ও সমতা প্রতিষ্ঠায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপে সিডও সনদের পূর্ণাঙ্গ অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল রোববার ‘অর্থনীতিতে নারী ও সিডও বাস্তবায়ন: পরিপ্রেক্ষিত জাতীয় নারী উন্নয়ন নীতিমালা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। আন্তর্জাতিক সিডও দিবস (৩ সেপ্টেম্বর) উপলক্ষে অনলাইন প্ল্যাটফর্ম জুমে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, আন্তর্জাতিক সিডও সনদের ২ এবং ১৬.১-এর (গ) ধারা দুটি বাংলাদেশের সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ। কিন্তু সরকার নানা অজুহাতে এখনো ধারা দুটির অনুমোদন দেয়নি। যা নারীর উন্নয়নে ও সমতা প্রতিষ্ঠায় অন্তরায় হয়ে উঠেছে। এই ধারা দুটি অনুমোদন ছাড়া নারী বৈষম্য দূর হবে না।

আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেন, ‘৭২ এর সংবিধানে সর্বস্তরে নারী-পুরুষের সমতার কথা বলা হয়েছে। অথচ বাস্তবে এটা দেখছি না। 

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে