হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমায় যাওয়ার পথে আব্দুল্লাহপুরে বাসচাপায় এক মুসল্লির মৃত্যু 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর আব্দুল্লাহপুরে বাসচাপায় ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা আবুল কাশেম (৬০) নামে এক মুসল্লি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আব্দুল্লাহপুর হোয়াইট প্যালেস হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

মৃত আবুল কাশেমের সঙ্গে থাকা প্রতিবেশী মো. রিপন জানান, তাঁদের সবার বাড়ির লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরলক্ষী গ্রামে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে তাঁরা এলাকা থেকে একটি বাসে করে প্রায় ৫০-৬০ জন আজ ভোরে ঢাকায় আসেন। আব্দুল্লাহপুরে বাস থেকে সবাই নামছিলেন। তখন অন্য একটি বাস সেখানে ঘোরানোর সময় তাদের ওপর উঠিয়ে দেয়। এতে ওই গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আবুল কাশেম। এ ছাড়া মিলন মাঝি (৬০) বাদশা মিয়া (৩৫) ও রাজু আহমেদ (৪০) নামে আরও তিনজন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৯টার দিকে আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেম গ্রামে চাষাবাদ করতেন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর হোয়াইট প্যালেস হোটেলের সামনে একটি বাস ইজতেমায় আগত মুসল্লিদের ওপর উঠিয়ে দেয়। এতেই এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। আবুল কাশেমের মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার