হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেত থেকে কৃষক লীগের কেন্দ্রীয় নেতা রশিদ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুর রশিদ বখতিয়ার। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রশিদ বখতিয়ারকে (৪৭) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকা থেকে আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রশিদ বখতিয়ারকে গ্রেপ্তার করেছে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।

আব্দুর রশীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার