হোম > সারা দেশ > ঢাকা

সোহাগ হত্যা: একাধিকবার কংক্রিটের বোল্ডার মারা ব্যক্তি পটুয়াখালীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

‎মিটফোর্ডে ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগ হত্যার ঘটনায় একাধিকবার কংক্রিটের বোল্ডার ছুড়ে মারা মো. রিজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ ‎বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

‎‎তিনি বলেন, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটে নৃশংসভাবে হত্যার ঘটনা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে জানতে পারে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মাহমুদুল হাসান মহিনকে ও পাশের একটি স্থান থেকে তারেক রহমান রবিন নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পরে আরও সাতজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

‎ডিএমপি কমিশনার বলেন, একাধিকবার কংক্রিটের বোল্ডার ছুড়ে মারা ব্যক্তিকে প্রথমে চিহ্নিত করতে পারেনি পুলিশ। পরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার পটুয়াখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মো. রিজওয়ান উদ্দিন অভি। তিনি ধর্মান্তরিত হয়েছিলেন। এই ঘটনায় এখন পর্যন্ত নয়জন গ্রেপ্তার রয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার