হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীতে নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে আজ রোববার পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিবি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুর, কদমতলী, শেরেবাংলা নগর ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে ডিবির চারটি ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), শেরেবাংলা নগর থানার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও ছাত্রলীগের সাবেক নেতা মো. আফজাল খান সুমন (৪২) এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম ব্যাপারী নয়ন (৪৩)।

তাঁদের বিরুদ্ধে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

এদিকে রাজধানীর তুরাগ ও মিরপুর-১১ মেট্রো রেলস্টেশন এলাকায় আজ অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশের সিটিটিসি ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক দস্তগীর ইসলাম সজীব (২৩) এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. জাহিদ সরকার (৫৫)।

সিটিটিসি জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর নাটোর থেকে ঢাকায় এসে আত্মগোপনে ছিলেন সজীব। ঢাকায় থেকে তিনি ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। সর্বশেষ ১৬ অক্টোবর পুলিশ প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। নাটোর সদর থানায় তাঁর বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।

অপর দিকে জাহিদ সরকারের বিরুদ্ধেও দেশের বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। তাঁকে মিরপুর-১১ মেট্রো রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি ও ডিবি উভয় সংস্থা জানায়, গ্রেপ্তারকৃতরা সরকারের বিরুদ্ধে নাশকতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় লিপ্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার