হোম > সারা দেশ > ঢাকা

বেসিক ব্যাংকের টাকা পাচারের অভিযোগ: জিল ওয়্যারসের চেয়ারম্যান-এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

বেসিক ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে জিল ওয়্যারস লিমিটেডের চেয়ারম্যান মো. জহির উদ্দিন তারিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসিম মো. আল আমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, সংস্থাটির সহকারী পরিচালক বিলকিস আক্তার ওই দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ইকবালসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার, সরকারের শত শত কোটি টাকার শুল্ক ফাঁকি এবং প্রতারণার মাধ্যমে বেসিক ব্যাংকের বংশাল শাখা থেকে ১২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে।

এই তদন্তে জিল ওয়্যারস লিমিটেডের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে অর্থ পাচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের দেশত্যাগের আশঙ্কা থাকায় আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক। আদালত আবেদন গ্রহণ করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়