হোম > সারা দেশ > ঢাকা

এআই চাকরি কেড়ে নেবে, আবার নতুন কাজের সুযোগও তৈরি করবে—কর্মশালায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অনেকের চাকরি কেড়ে নেবে, আবার নতুন নতুন কাজের সুযোগও তৈরি করবে। তাই এআইকে ট্যাবু ভেবে বা ভয় পেয়ে দূরে সরিয়ে রাখলে চলবে না; বরং এটার সঠিক ব্যবহার জানতে হবে।

রাজধানীর গুলশানে আজ শনিবার ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক’ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) ও বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় ‘বিন’-এর চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীর বলেন, এআই অনেককে জবলেস করবে ঠিকই; কিন্তু অনেক নতুন নতুন জবও ক্রিয়েট করবে। যেমন—গাড়ি আবিষ্কার হওয়ার পর সবার আগে চাকরি হারিয়েছিল ঘোড়ার গাড়ির কোচোয়ান বা ঘোড়া যে পালে সে। কিন্তু পরে আবার গাড়ির মেকানিক, গাড়ির ড্রাইভারের মতো নতুন নতুন অনেক চাকরি শুরুও হয়েছে। একই রকমভাবে এআইয়ের কারণে চাকরি যাবে, কিন্তু অনেক নতুন ধরনের কাজ তৈরিও হবে।

বিআইজেএফ সভাপতি হিটলার এ হালিম বলেন, সাংবাদিকদের জন্য এআই প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণে বিআইজেএফ নিয়মিত আয়োজন ও অংশগ্রহণ করবে।

কর্মশালায় সংবাদ সম্পাদনা, কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ব্যবহারে এআই প্রযুক্তির বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান।

কর্মশালায় জানানো হয়, শিগগিরই বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫ আয়োজন করবে বিন। এতে দেশব্যাপী সেরা উদ্ভাবনগুলো অংশ নেবে। এই পুরস্কারের মাধ্যমে দেশীয় উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ও সৃজনশীল উদ্যোগগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা হবে। বিজয়ীরা শুধু জাতীয় সম্মানই পাবেন না, বরং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যও মনোনীত হবেন। এর মাধ্যমে তাঁরা বাংলাদেশের হয়ে বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করবেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার