হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহারোজ আরেফিন গালিব (১৯) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। এরপর খিলগাঁও থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গালিবদের বাসা বনশ্রী এলাকায়। তাঁদের বাসায় বেড়াতে এসেছিলেন গালিবের মামা। মামার মোটরসাইকেল নিয়ে শুক্রবার ইফতারের পর একাই ঘুরতে বের হন গালিব। ডেমরা এলাকাসহ আশপাশের এলাকা দিয়ে ঘুরে বাসায় ফেরার পথে নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল স্লিপ করে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

গালিবের স্বজনেরা জানান, ঢাকা ইম্পেরিয়াল কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন গালিব। তাঁর বাবা শামসুল আরেফিন কুয়েতপ্রবাসী। বাসা খিলগাঁও বনশ্রী এল ব্লকে। গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলায়। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, খিলগাঁও থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠিয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার