হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরায় ২৬০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার তিন মাদক কারবারি। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ২৬০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল্লাহপুরের তাসিন সিএনজি পাম্পের পাশের মহাসড়ক থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—জসিম উদ্দিন (৩৬), ইমান আলী (৩৮) ও সামিদুল ইসলাম (১৯)।

গ্রেপ্তার জসিম উদ্দিন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাথি গ্রামের আব্দুল সালামের ছেলে, ইমান আলী ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাটপাগলা গ্রামের চান মিয়া সরকারের ছেলে ও মেরিগাই গ্রামের ফুল মাহমুদ মিয়ার ছেলে সামিদুল ইসলাম।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুরে অভিযান চালিয়ে ২৬০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘তাঁরা পেশাদার মাদক কারবারি। গ্রেপ্তারের সময় জসিম উদ্দিনের কাছ থেকে ২৫০০, ইমান আলী ও সামিদুল ইসলামের কাছ থেকে ৫০ পিছ করে ১০০ পিছ উদ্ধার করা হয়েছে।’

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি খালিদ মুনসুর।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার