হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

আবারও ফেরিঘাট থেকে নদীতে পড়ল যাত্রীবাহী বাস। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

অফিস আদেশে বলা হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, সংশ্লিষ্টদের দায় নিরূপণ ও প্রতিরোধমূলক সুপারিশ প্রণয়নের জন্য কমিটি কাজ করবে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (দৌলতদিয়া ফেরিঘাট), বিআরটিএর সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক, নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

ইউএনও কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও বলা হয়, প্রয়োজনে কমিটি অন্য সদস্য কো-অপ্ট করতে পারবে। সরেজমিনে তদন্ত শেষে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

উল্লেখ্য, সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। ফেরিতে ওঠার আগেই যাত্রীদের বাস থেকে নামিয়ে নিয়েছিল নৌ পুলিশ। যার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে বাসটি নদী থেকে তোলা হয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার