হোম > সারা দেশ > ঢাকা

প্রতিমন্ত্রীর গাড়ির সঙ্গে সংঘর্ষে ২ বাইক আরোহী আহত, সেই গাড়িতেই নেওয়া হলো হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রমনায় হেয়ার রোডে সংস্কৃতি প্রতিমন্ত্রীর গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। 

সোমবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। 

তিনি জানান, মন্ত্রিপাড়ায় একটি দুর্ঘটনায় আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাসায় ফেরার পথে হেয়ার রোডে মোড় ঘোরার সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ হাসানকে বহনকারী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনার পরপরই প্রতিমন্ত্রীর গাড়িতে করেই আহতদের হাসপাতালে নেওয়া হয়।

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে