হোম > সারা দেশ > ঢাকা

সামাজিক বৈষম্যসহ সাম্প্রদায়িক প্রবণতা বাড়ছে, সংখ্যালঘু ঐক্য মোর্চার দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

সিরডাপ মিলনায়তনে ‘ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

সংখ্যালঘু ঐক্য মোর্চা মন্তব্য করেছে, স্বাধীনতার ৫৩ বছর অতিক্রান্ত হলেও ক্ষমতায় থাকা কোনো রাজনৈতিক দলই দেশে প্রকৃত গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও বৈষম্য বিলোপ নিশ্চিত করতে পারেনি। মোর্চার নেতাদের অভিযোগ, সম্প্রতি সাম্প্রদায়িকতাও বেড়েছে।

আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সংখ্যালঘু ঐক্য মোর্চার নেতারা এসব কথা বলেন।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘সংখ্যালঘু শব্দটি অগণতান্ত্রিক। তারা রাষ্ট্রের নাগরিক। সেভাবে বিবেচনা করা উচিত।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরীন বলেন, ‘আজকে সংখ্যালঘু নিপীড়ন হলে বলা হচ্ছে, তারা আওয়ামী লীগের দোসর। তাই তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। এভাবে বিচারহীনতার ঘটনাকে বৈধ করা যাবে না।’

দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, ‘যখনই কোনো সরকার পরিবর্তন হয়, তখনই সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন নেমে আসে।’

লিখিত বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংখ্যালঘু ঐক্য মোর্চার যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ বলেন, ‘দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকার ও কিছু রাজনৈতিক দল সংখ্যালঘু নিপীড়নের ঘটনাগুলোকে রাজনৈতিক সহিংসতার প্রলেপ লাগিয়ে পাশ কাটিয়ে যেতে চাইছে।’

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার