হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগ ডিআইটি রোডের একটি আবাসিক হোটেল থেকে আলমগীর খান (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।

আজ বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আবাসিক হোটেল আল-ইসলামের চারতলার একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে রামপুরা থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হোটেল কর্তৃপক্ষের সংবাদে ঘটনাস্থলে যাই। পরে ওই আবাসিক হোটেল আল-ইসলামের চারতলার ৪১০ নম্বর কক্ষের বিছানা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তবে সে সময় দরজা খোলা অবস্থায় ছিল। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

কাজী আবু জুবাইর আরও জানান, মৃত আলমগীরের বাড়ি শরীয়তপুর জেলার পালং উপজেলার চব্বিশরশি গ্রামে। বাবার নাম আব্দুল মজিদ খান। এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। ৩ আগস্ট ওই ব্যক্তি চিকিৎসার জন্য হোটেলে ওঠেন। গত রাত সাড়ে ৩টার দিকে হোটেল ম্যানেজারের কাছে গ্যাস্টিকের ট্যাবলেট কিনে আনতে বলেন। পরে ম্যানেজার বাইরে থেকে ওষুধ এনে দেন। পরে ভোর পৌনে ৪টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক