হোম > সারা দেশ > ঢাকা

উত্তরখানে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

আওয়ামী লীগ নেতা মো. ওমর আলী। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ওমর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওমর উত্তরখানের ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উত্তরখান মধ্যপাড়ার মৃত ইয়াছিন বেপারীর ছেলে।

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরখানের মধ্যপাড়া এলাকার অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ওমর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থার জন্য তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়