হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় শাহিন (৪৮) নামে এক রিকশাচালক মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত ১২টার দিকে মেরাদিয়া বাজারের সাফিয়া কার সেন্টারের বিপরীত দিকের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রাতে ওই ব্যক্তি রিকশা চালিয়ে সাফিয়া কার সেন্টারের বিপরীত দিকের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার পেছন থেকে রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে ফুটপাতে পড়ে গুরুতর আহত হন ওই রিকশাচালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক রাত ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই অনয় চন্দ্র পাল আরও জানান, ঘটনার পরপরই প্রাইভেট কারটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। রিকশাচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শাহিনের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামে। তাঁর বাবার নাম মো. আলাউদ্দিন। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় বসবাস করতেন।

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির