হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এআইইউবির ছাত্রীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের একটি বাড়ি থেকে জেরিনের মরদেহ উদ্ধার করে ভাটারা থানা-পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ভাটার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ বলেন, জেরিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তাঁর বাবার নাম মো. খোরশেদ আলী। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা বাসায় মেসে ভাড়া থাকতেন জেরিন।

তিনি আরও বলেন, জেরিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী। নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাই। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাই। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জেরিনের মামা মহসিন বলেন, তাঁর ভাগনির বাবা সৌদিপ্রবাসী। কী কারণে জেরিন এই ঘটনাটি ঘটিয়েছে সেটি এখনো জানতে পারিনি।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার