হোম > সারা দেশ > ঢাকা

নগরীতে ঘন কালো মেঘের বৃষ্টিতে তলিয়ে গেল বেইলি রোড

আজকের পত্রিকা ডেস্ক­

অপেক্ষার পর বৃষ্টি হালকা হতেই স্কুলপড়ুয়া মেয়েকে মোটরসাইকেলে নিয়ে রওনা দেন বাবা। প্রায় অর্ধেক চাকা তলিয়ে গেছে, শিশুটি বেশ উপভোগ করছে!

আজ ৩০ বৈশাখ। চলছে ঝড়-বৃষ্টির মৌসুম। এ বছর এপ্রিল মাসের শুরু থেকে অধিকাংশ দিনই দেশের কোথাও না কোথাও ঝড়-বৃষ্টি হয়েছে। রাজধানীতেও বৈশাখজুড়ে বেশ কয়েক দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। আজ বুধবার (১৩ মে) বিকেলে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় ব্যস্ত শহর ঢাকা। এরপর শুরু হয় ঘণ্টারও বেশি সময় ধরে টানা বৃষ্টি। এদিকে দীর্ঘ কয়েক বছর ধরে ভারী বৃষ্টি হলেই তলিয়ে যায় নগরীর বেশ কিছু সড়ক। স্বল্প সময়ের জন্য হলেও চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। রাজধানীর বেইলি রোডে জলাবদ্ধতা ও প্রায় হাঁটুপানিতে নগরবাসীর দুর্ভোগের কিছু ছবি তুলেছেন আজকের পত্রিকার ফটোসাংবাদিক হাসান রাজা

ঝুম বৃষ্টির সময় দাঁড়িয়ে থাকলেও কিছুক্ষণের জন্য হালকা হতেই হাঁটুপানি মারিয়ে ছুটতে থাকে গাড়ি, রিকশা ও পথচারীরা।

পলিথিন গায়ে জড়িয়ে হাঁটুপানি ঠেলে রিকশা চালিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছিলেন একজন রিকশাচালক। আবার অনেক চালক চলছিলেন শরীর ভিজিয়েই।

আরোহীরা গা বাঁচালেও সড়কের পাশে রাখা মোটরসাইকেলগুলোর চাকার বেশির ভাগ অংশই তলিয়ে গেছে। ছবি:

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার