হোম > সারা দেশ > ঢাকা

​বাল্কহেডের ধাক্কায় মেঘনায় ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মোল্লারচরসংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা পাঁচজন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মো. শরিফ (৩২) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শরিফ মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের মৃত মো. হোসেনের ছেলে।

​আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। ​তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। নিখোঁজ জেলেকে খুঁজে না পাওয়া পর্যন্ত তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাল্কহেডটি দ্রুত গতিতে ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। দুর্ঘটনার পরই চালক বাল্কহেডটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিখোঁজ জেলে মো. শরিফের সন্ধানে নদী ও উপকূলীয় এলাকায় জোর অনুসন্ধান চলছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার