হোম > সারা দেশ > ঢাকা

দোহারে পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

ঢাকা (দোহার) প্রতিনিধি

দোহারে শিবিরের হেল্প ডেস্কে শিক্ষার্থীদের মধ্যে কলম, মাস্ক, পানি, স্যালাইন, পরীক্ষার রুটিন ও ইসলামি বই বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজ কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়তা কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার সকাল থেকে চালু হওয়া এই হেল্প ডেস্কে শিক্ষার্থীদের মধ্যে কলম, মাস্ক, পানি, স্যালাইন, পরীক্ষার রুটিন ও ইসলামি বই বিতরণ করা হয়। একই সঙ্গে দোহার উপজেলার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ট্রাফিক-ব্যবস্থায় সহায়তা করেন ছাত্রশিবিরের নেতা–কর্মীরা।

এই সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের দোহার উপজেলা শাখার নেতারা।

উপজেলা শিবির সেক্রেটারি ওমর ফারুক বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষায় সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি। হেল্প ডেস্কে পরীক্ষার্থী ও অভিভাবকদের দারুণ সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা শিক্ষার্থীদের মধ্যে কলম, মাস্ক, পানি, স্যালাইন ও রুটিন বিতরণ করেছি। পাশাপাশি অভিভাবকদের জন্য ইসলামি বইও বিনা মূল্যে সরবরাহ করেছি।’

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোকে আমল ও সালেহের চর্চা হিসেবে দেখছেন ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তিনি বলেন, ‘সুরা আসরের শিক্ষা মাথায় রেখেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

কার্যক্রমে জয়পাড়া কলেজ শাখা ছাত্রশিবিরের নেতা–কর্মীরাও অংশ নেন। পরীক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার