হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় কাউন্টার ভিত্তিক বাসসেবা চালু

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীতে চালু হলো ই-টিকিটিং পদ্ধতি ও কাউন্টারভিত্তিক বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় ২১টি কোম্পানির ২ হাজার ৬১০টি বাস চলবে। সব গাড়ির রং থাকছে গোলাপি।

রাজধানীর উত্তরার আজমপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে এই সেবা চালু করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে যেসব রুট ধরে ঢাকায় বাস ঢোকে সেখান থেকে প্রাথমিকভাবে চারটি অংশে কাউন্টার পদ্ধতিতে বাস চালানো হবে। এর মধ্যে গাজীপুর-আবদুল্লাহপুর থেকে আসা বাস; মানিকগঞ্জ-ধামরাই-সাভার হয়ে ঢাকায় প্রবেশ করা বাস; বছিলা-মোহাম্মদপুর থেকে আসা বাস ও মিরপুর থেকে ছাড়া বাসগুলোকে মাসখানেকের মধ্যে কাউন্টার পদ্ধতিতে আনা হবে। এই কার্যক্রম শুরু করা হবে আবদুল্লাহপুর অংশের বাস দিয়ে। এর জন্য একশটি বাস গোলাপি রং করে প্রস্তুত করা হয়েছে। এসব বাসে ই-টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে।

এই সেবা উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি রাজধানীর ট্রাফিক ব্যবস্থা তুলে ধরে বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থা ভঙ্গুর-বিশৃঙ্খল, এটা উপস্থাপনের যোগ্য নয়। বাসগুলো গরু মহিষের মতো ধাক্কা মারে বলেও মন্তব্য করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ‘ট্রাফিক ব্যবস্থা এত ভঙ্গুর, এত বিশৃঙ্খল; সেটি আর উপস্থাপনের যোগ্য নেই। একটি বাস, আরেকটি বাসকে গরু মহিষের মতো ধাক্কা মারে। ফেসবুক, এখানে সেখানে নিয়ে আমাদের অনেক উপহাস করা হয়। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার