হোম > সারা দেশ > ঢাকা

জবিতে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রাকিব-রাব্বি

জবি প্রতিনিধি 

সভাপতি হয়েছেন একে এম রাকিব এবং সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন এ কে এম রাকিব এবং সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি। রাকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর রায়হান একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং  সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আরও যাঁরা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাঁরা হলেন—সহসভাপতি-মনিরুজ্জামান মনির ও মুহাম্মদ আলমগীর,  যুগ্ম সাধারণ সম্পাদক-সোহান প্রামাণিক ও ফরহাদ ইবনে বাসিত, সাংগঠনিক সম্পাদক-তাওহিদুল ইসলাম, সহসাংগঠনিক-মো. ফারুক ও রবিউল হাসান নয়ন, দপ্তর সম্পাদক-কাজী আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক-অপু মুন্সী, অর্থ সম্পাদক-মো. নুহীন ফিল আল আমিন, সহঅর্থ সম্পাদক-ফাহাদুল ইসলাম নোবেল, ক্রীড়াবিষয়ক সম্পাদক-মো. আসিফ এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক-জাহিদ হাসান হিমেল, আইনবিষয়ক সম্পাদক-তামিম হোসেন এবং শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক-রিয়াদ হাসান।

নতুন কমিটির সভাপতি এ কে এম রাকিব বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার বিগত বছরে যেমন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদা আওয়াজ তুলেছে, এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষা কার্যক্রম পরিবর্তন ও নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে অনন্য পরিচিতি প্রদান করবে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার