হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চাওয়ার রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন। 

এর আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে বাংলাদেশ রিপাবলিকান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় রিট দায়ের করেন। এতে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। 

প্রসঙ্গত, পদ্মা সেতু উদ্বোধনের পরদিন এক তথ্য বিবরণীতে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। 

উল্লেখ্য, গত বছরের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল থেকে যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা ঘটে। সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেন জানান, ২৬ জুন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত যেসব গাড়ি চলাচল করেছে, তার ৬০ শতাংশই মোটরসাইকেল। 

আরও পড়ুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক